tanaka
প্রচ্ছদজাতীয়ভাটারায় ডিজে পার্টিতে অভিযান: সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির

ভাটারায় ডিজে পার্টিতে অভিযান: সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির

রাজধানীর ভাটারা থানাধীন একটি আবাসিক এলাকায় নিজের ভাড়া দেওয়া বাড়িতে ডিজে পার্টির অভিযোগে পুলিশের অভিযানে মাদক উদ্ধার ও ৮৪ জনকে আটকের ঘটনায় সাময়িক বরখাস্ত হয়েছেন অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির।

শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ ঘটনায় পুলিশের সম্পর্কে জনমনে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে এবং জনসমক্ষে বাহিনীর ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। এ কারণে তাঁর বিরুদ্ধে সাময়িক বরখাস্তের ব্যবস্থা নেওয়া হয়ে