tanaka

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধ ২০৪ কোটি ডলার

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। চলতি...
প্রচ্ছদসারাদেশমাধবপুর পৌরসভার সাবেক মেয়র এস এম মুসলিম গ্রেপ্তার

মাধবপুর পৌরসভার সাবেক মেয়র এস এম মুসলিম গ্রেপ্তার

চেক জালিয়াতির মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাধবপুর পৌরসভা শাখার সভাপতি ও মাধবপুর পৌরসভার সাবেক মেয়র এস এম মুসলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে মাধবপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ২০২২ সালে পৌর ভবন ভাড়া দেওয়ার শর্তে চিকিৎসক সাইফুল ইসলাম ও অ্যাডভোকেট শাকিলের কাছ থেকে এস এম মুসলিম ৫৫ লাখ টাকা অগ্রিম নেন। এর বিপরীতে তিনি তাদের ব্যাংকের দুটি চেক দেন।

পরে চেক দুটি ব্যাংকে জমা দিলে পর্যাপ্ত অর্থ না থাকায় সেগুলো ডিজঅনার হয়। এ ঘটনায় আদালতে মামলা করা হলে এস এম মুসলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেল রানা জানান, এস এম মুসলিমের বিরুদ্ধে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।