tanaka

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধ ২০৪ কোটি ডলার

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। চলতি...
প্রচ্ছদআন্তর্জাতিকসৌদিতে হুতিদের হামলার নিন্দা বাংলাদেশের

সৌদিতে হুতিদের হামলার নিন্দা বাংলাদেশের

সৌদি আরবের ভূখণ্ডে হুতিদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এ হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগও প্রকাশ করেছে ঢাকা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোর ওপর সব ধরনের সহিংসতা বাংলাদেশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। একই সঙ্গে সৌদি আরবের সরকার ও দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ।

বাংলাদেশ সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রতি তার অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হুতিদের হামলার নিন্দা জানিয়ে সৌদি আরবের নিরাপত্তা, স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে।