tanaka

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধ ২০৪ কোটি ডলার

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। চলতি...
প্রচ্ছদসারাদেশসাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন

সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন চৌধুরী (৮০) মারা গেছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মনোয়ার হোসেন চৌধুরী আওয়ামী লীগের মনোনয়নে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের নির্বাচনে তিনি পরাজিত হলেও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভাতিজা মাসুম লুমেন।

তিনি বলেন, ‘বড় আব্বা ছিলেন অত্যন্ত নম্র, ভদ্র ও সৎ মানুষ। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং সবার কাছে দোয়া প্রার্থনা করছি।’

সাবেক এই সংসদ সদস্যের মৃত্যুতে গাইবান্ধাসহ রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।