tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজধানীমধ্যরাতে ঢাবির কুয়েত মৈত্রী হলে শিক্ষার্থীদের বিক্ষোভ

মধ্যরাতে ঢাবির কুয়েত মৈত্রী হলে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। বুধবার (১৩ মে) রাত ১১টার দিকে হলের মূল ফটকের সামনে অবস্থান নেন তারা। পরে প্রতিবাদ মিছিলও করেন শিক্ষার্থীরা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিযোগ, হলের পানির ট্যাংক পরিষ্কারের পর থেকেই পানিতে তীব্র ব্লিচিং পাউডারের গন্ধ পাওয়া যাচ্ছে। মুখ ধোয়া, কুলি করা কিংবা গোসলের সময় ওই গন্ধে অনেকের বমি ভাব ও শারীরিক অস্বস্তি হচ্ছে বলে জানান তারা।

শিক্ষার্থীরা আরও বলেন, ইতোমধ্যে কয়েকজন শিক্ষার্থী ডায়রিয়া ও বমির উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। দ্রুত নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এ সময় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় কোনো বাজেট বরাদ্দ আছে কি না জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, এ খাতে নির্দিষ্ট কোনো বাজেট নেই। এ বক্তব্যের পর ক্ষুব্ধ ছাত্রীরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন।

এসময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, হলের পানির ট্যাংক পরিষ্কারের পর থেকেই পানিতে ব্লিচিং পাওডারের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছে। মুখ ধোয়া, কুলি করা কিংবা গোসলের সময়ও ওই গন্ধে অনেকের বমি ভাব হচ্ছে।

তারা বলেন, বেশ কয়েকজন শিক্ষার্থী ডায়রিয়া ও বমির উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা হলের স্বাস্থ্যসেবার জন্য পৃথক বাজেট বরাদ্দ, নিরাপদ পানির নিশ্চয়তা এবং পানিবাহিত রোগে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানির মান নিয়ে উদ্বেগ থাকলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।