tanaka

ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার আগেই ডেঙ্গুতে চিকিৎসকের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ডা. আঁচল রায় নামের এক চিকিৎসক। রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনভক্তদের চমক দিলেন আলিয়া!

ভক্তদের চমক দিলেন আলিয়া!

বলিউডের গ্ল্যামার দুনিয়ায় নতুন মাত্রা যোগ করলেন আলিয়া ভাট। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন তিনি। গুগল জেমিনির নতুন এআই ট্রেন্ডে অংশ নিয়ে শেয়ার করেছেন নিজের শৈশবের আবেগঘন মুহূর্ত। ভক্তরা পেয়েছেন ছোট্ট আলিয়ার স্মৃতির অ্যালবামের এক ঝলক, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই এআই ট্রেন্ড ব্যবহারকারীদের সুযোগ দেয় শৈশবের ছবি এবং বর্তমানের ছবিকে একত্রিত করে একটি বিশেষ মুহূর্ত তৈরি করার। কেবল দুটি ছবি—একটি শৈশবের, একটি বর্তমানের—দিয়ে এআই টুলটি এমন এক দৃশ্য তৈরি করে, যা মুহূর্তেই মানুষের হৃদয় ছুঁয়ে যায়।

প্রথম বলিউড তারকা হিসেবে এই ট্রেন্ডে অংশ নিয়েছেন আলিয়া ভাট। একটি ফ্যান পেজ থেকে ছবিটি শেয়ার করা হয়, যেখানে বর্তমানের আলিয়া তার শৈশবের আলিয়াকে মমতায় জড়িয়ে ধরে আছেন। ছবির ক্যাপশনে লেখা ছিল, “আমার ছোটবেলার আলিয়া এখনকার আমিকে নিয়ে ভীষণ গর্বিত হতো।”

এ ছবিটি এতটাই আবেগঘন ছিল যে আলিয়াও তা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন। সেখানে তিনি লিখেছেন, “কখনো কখনো আমাদের শুধু আমাদের আট বছরের ভেতরের শিশুটিকে জড়িয়ে ধরা দরকার।”

ছবির পোস্টে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা হয়েছে টেইলর সুইফটের জনপ্রিয় গান ‘দ্য ওয়ে আই লাভড ইউ’, যা আরও নস্টালজিক মুহূর্ত তৈরি করেছে।