tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনজয়কে ‘ফ্যাসিস্ট’ বলায় স্বামীর পাশে দাঁড়ালেন স্ত্রী রোমানা নীড়

জয়কে ‘ফ্যাসিস্ট’ বলায় স্বামীর পাশে দাঁড়ালেন স্ত্রী রোমানা নীড়

এফডিসিতে মানববন্ধনে অংশ না নেওয়াকে কেন্দ্র করে চিত্রনায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক ও চিত্রনায়ক হেলাল খান। এ ঘটনাকে ঘিরে চলচ্চিত্রাঙ্গনে তৈরি হয়েছে উত্তেজনা। এর মধ্যেই স্বামীর প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন চিত্রনায়িকা রোমানা নীড়।

গতকাল রোববার এফডিসিতে আয়োজিত এক মানববন্ধনে জয় চৌধুরীর অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন হেলাল খান। একপর্যায়ে সেখানে উপস্থিত কয়েকজনকে উদ্দেশ করে তিনি বলেন, ‘যারা বসে আছে সবগুলো ফ্যাসিস্ট।’ জয়কে লক্ষ্য করে আরও বলেন, ‘চুপ, একদম চুপ। তুই ফ্যাসিস্ট। এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে।’

এ ঘটনার ব্যাখ্যায় জয় চৌধুরী জানান, শিল্পী সমিতির সামনে ডি এ তায়েবের কয়েকজন ভক্ত বসেছিলেন। তায়েবের আসতে দেরি হওয়ায় তারা সেখানে অপেক্ষা করছিলেন। পাশাপাশি জন্মদিনের কেক কাটার উদ্দেশ্যেও তাদের সেখানে আসা।

জয় বলেন, মূলত ডি এ তায়েবকে সমর্থন করে কথা বলায় এবং মানববন্ধনে বিলম্ব হওয়ার কারণে হেলাল খান তার ওপর ক্ষুব্ধ হন। সেই ক্ষোভ থেকেই তাকে ‘ফ্যাসিস্ট’ বলে সম্বোধন করেন। তবে ডি এ তায়েব নিজেও জানেন না, ওই ব্যক্তিরা কখন বা কীভাবে এফডিসিতে উপস্থিত হয়েছিলেন।

এদিকে ঘটনার পর স্বামী জয় চৌধুরীর প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন তার স্ত্রী চিত্রনায়িকা রোমানা নীড়। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে স্বামীর আচরণের প্রশংসা করে গর্ব প্রকাশ করেন তিনি।

রোমানা নীড় লেখেন, ‘তুমি তোমার পারিবারিক শিক্ষার পরিচয় দিয়েছ। আমি তোমাকে নিয়ে খুব গর্বিত।’