আজ ১৬ অক্টোবর, বিশ্ব খাদ্য দিবস। এবারের প্রতিপাদ্য— ‘হাত রেখে হাতে, উত্তম খাদ্য ও উন্নত আগামীর পথে’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি উদ্যাপন করা হচ্ছে কৃষি মন্ত্রণালয় ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর যৌথ উদ্যোগ
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC) মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাদ্যসচিব মো. মাসুদুল হাসান।
অনুষ্ঠানে খাদ্য নিরাপত্তা, পুষ্টি, কৃষি প্রযুক্তি উদ্ভাবন এবং টেকসই খাদ্য উৎপাদন ব্যবস্থার নানা দিক নিয়ে আলোচনা হবে।



