tanaka

ওজন কমাতে আমলকী-বিটরুট-গাজরের জুস কতটা কার্যকর?

স্বাস্থ্য সচেতন মানুষের মধ্যে সাম্প্রতিক সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আমলকী, বিটরুট ও গাজরের মিশ্রণে তৈরি ‘এবিসি জুস’। দ্রুত ওজন কমানোর পানীয় হিসেবে সামাজিক...
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিবিশ্ববাজারের সঙ্গে বাংলাদেশে সোনার দামের পার্থক্য কত?

বিশ্ববাজারের সঙ্গে বাংলাদেশে সোনার দামের পার্থক্য কত?

বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) আন্তর্জাতিক বাজারে টানা তৃতীয় দিনের মতো বেড়েছে মূল্যবান এই ধাতুর দাম, পৌঁছেছে দুই মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য প্রকাশের অপেক্ষা, সুদের হার কমার সম্ভাবনা এবং ভূরাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে সোনার দাম আরও বাড়তে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা।

বাংলাদেশে সোনার দাম কত?

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম মঙ্গলবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাংলাদেশে এখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম বেড়ে হয়েছে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা।

১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম বেড়ে হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।

বিশ্ববাজারে সোনার দাম কত?

এদিন আন্তর্জাতিক বাজারেও সোনার দাম বেড়েছে। স্পট গোল্ডের দাম এক শতাংশ বেড়ে প্রতি ট্রয় আউন্স ৪ হাজার ৪৩২ দশমিক ৭৪ ডলারে উঠেছে।

বাংলাদেশ সময় সকাল ৮টার দিকে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম দুই মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে হয়েছে ৪ হাজার ৪৯২ দশমিক ৬০ ডলার।

বাজার বিশ্লেষকেরা বলছেন, বিনিয়োগকারীদের মধ্যে সোনা কিনে রাখার প্রবণতা এবং নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বাড়ায় দাম ঊর্ধ্বমুখী হয়েছে।

বিশ্ববাজারের দামে বাংলাদেশে এক ভরি সোনা কত?

আন্তর্জাতিক বাজারে সোনার দাম সাধারণত ট্রয় আউন্সে হিসাব করা হয়। এক ট্রয় আউন্সে ৩১ দশমিক ১০ গ্রাম সোনা থাকে।

মঙ্গলবারের আন্তর্জাতিক বাজারদর ৪ হাজার ৪৩২ দশমিক ৭৪ ডলার হিসাবে এক ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম খাঁটি সোনার দাম দাঁড়ায় প্রায় ১ হাজার ৬৬২ ডলার।

ডলারের দাম যদি আনুমানিক ১২২ টাকা ধরে হিসাব করা হয়, তাহলে আন্তর্জাতিক বাজারদরে এক ভরি খাঁটি সোনার মূল্য দাঁড়ায় প্রায় ২ লাখ ২ হাজার ৮২৩ টাকা।

বাংলাদেশে ২২ ক্যারেটের এক ভরি গহনার দাম ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।