tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকইরানে শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন, ৮ জনের মৃত্যু

ইরানে শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন, ৮ জনের মৃত্যু

ইরানের রাজধানী তেহরান-এর পশ্চিমে আন্দিশেহ শহরের একটি শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জনের মৃত্যু এবং ৩৬ জন আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

জানা গেছে, আরঘাভান শপিং সেন্টার-এ মঙ্গলবার আগুন লাগে। ইরানের বিচার বিভাগীয় পত্রিকা ‘মিজান’-এর তথ্য অনুযায়ী, ভবনে দাহ্য ক্ল্যাডিং থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পুরো ভবনটি আগুনে পুড়ে যাচ্ছে।

এদিকে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, এই ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবনটির নির্মাতাকেও তদন্তের আওতায় আনা হবে বলে জানা গেছে।