tanaka
প্রচ্ছদসারাদেশবিদ্যুতের তারে আটকে থাকা বাঁশে হাত, প্রাণ গেল মসজিদ কমিটির সভাপতির

বিদ্যুতের তারে আটকে থাকা বাঁশে হাত, প্রাণ গেল মসজিদ কমিটির সভাপতির

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুতের তারে জড়িয়ে থাকা কাঁচা বাঁশে অসাবধানতাবশত হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোলেমন আলী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় চর বড়লই জামে মসজিদ কমিটির সভাপতি ছিলেন।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের চর বড়লই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোলেমন আলী ওই গ্রামের মৃত সোনাউল্লা বানিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গৃহপালিত গবাদিপশু নিয়ে চরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সোলেমন আলী। এ সময় বাড়ির পাশে বিদ্যুতের তারে জড়িয়ে থাকা একটি কাঁচা বাঁশে অসাবধানতাবশত তার হাত লাগে। সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান।

পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বড়ভিটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।