tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদরাজনীতিবিএনপি স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল

বিএনপি স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল

বিএনপি স্বাধীন গণমাধ্যম গড়ে তুলতে চায় বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, বিএনপি সরকার গঠন করতে পারলে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে।

সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের অঙ্গীকার স্পষ্ট—আমরা স্বাধীন গণমাধ্যম দেখতে চাই এবং তা প্রতিষ্ঠা করতে চাই।” তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় গেলে গণমাধ্যম সংস্কারের জন্য কমিশন গঠনের পরিকল্পনা ছিল, যা ইতোমধ্যে বাস্তবায়িত হলেও এর প্রতিবেদনের বিষয়ে পরবর্তীতে কোনো আলোচনা হয়নি। ভবিষ্যতে এই প্রতিবেদনকে গুরুত্ব দিয়ে দেখা হবে।

মির্জা ফখরুল বলেন, গণমাধ্যম সংস্কার বাস্তবায়নের জন্য রাজনৈতিক সদিচ্ছা অপরিহার্য। ১৯৭৫ সালে বাকশালের সময় সব পত্রিকা বন্ধ করে শুধু চারটি সরকারি পত্রিকা চালু রাখা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, জিয়াউর রহমান মুক্ত ও স্বাধীন সংবাদপত্রের দিকনির্দেশনা দেন এবং বিএনপি ক্ষমতায় থেকেও গণমাধ্যম উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছিল।

সাংবাদিকদের মধ্যে বিভাজন প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন ইউনিয়নের মধ্যে দলীয় প্রভাব বাড়ছে, যা গণমাধ্যমের জন্য ক্ষতিকর। তিনি সাংবাদিকদের স্বাধীন অবস্থান বজায় রাখার আহ্বান জানান।

এ সময় বিজেসির নির্বাহী মিলটন আনোয়ার মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বিজেসির আট দফা প্রস্তাবে রয়েছে—সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা আইন, স্বাধীন জাতীয় সম্প্রচার কমিশন, টিভি চ্যানেলকে পে-চ্যানেল ঘোষণা, সম্প্রচারমাধ্যমকে শিল্পের মর্যাদা প্রদান, সাংবাদিকদের জন্য ‘কোড অব এথিকস’, টিভি লাইসেন্স নীতিমালা, মালিকানার ধরন নির্ধারণ, পরিচালনা পর্ষদে কর্মীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, দলীয় প্রভাবমুক্ত ইউনিয়ন প্রতিষ্ঠা, স্বাধীন অ্যাক্রেডিটেশন কর্তৃপক্ষ ও ডিজিটাল সাংবাদিকতার নীতিমালা প্রণয়ন।

সভায় সভাপতিত্ব করেন বিজেসির চেয়ারম্যান রেজোয়ানুল হক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ইলিয়াস হোসেন। বিভিন্ন রাজনৈতিক দল ও সংস্থার প্রতিনিধিরা সভায় বক্তব্য প্রদান করেন।