tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়জাতীয় নির্বাচনে ভোট দিতে ২২,৪০২ প্রবাসীর নিবন্ধন

জাতীয় নির্বাচনে ভোট দিতে ২২,৪০২ প্রবাসীর নিবন্ধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে বিদেশে অবস্থানরত মোট ২২ হাজার ৪০২ প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তারা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে আবেদন করেন। সোমবার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেটে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ বিকেল ৫টার পর প্রকাশিত তথ্য অনুযায়ী, নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ২০ হাজার ২৭৪ এবং নারী ২ হাজার ১২৮ জন। এর মধ্যে ২২ হাজার ২৫৬ জনের আবেদন অনুমোদিত হয়েছে, আর ১৪৬ জনের আবেদন এখনো অনুমোদনের অপেক্ষায়।

ইসির পোস্টাল ভোটিং আপডেট অনুযায়ী, প্রথম দফায় পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হবে।