tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদরাজধানীবাড্ডায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

বাড্ডায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশা চালকরা। সড়ক থেকে লিথিয়াম ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন। দাবি পূরণ না হলে আন্দোলন অব্যাহত রাখবেন বলেও জানিয়েছেন তারা।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বাড্ডার ফুজি টাওয়ারের সামনে সড়ক অবরোধ করে রাখেন চালকরা। এতে কুড়িল থেকে রামপুরা সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে সকাল থেকেই ওই সড়কে চলাচলকারী সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) আজহারুল ইসলাম জানান, একটি দাবিকে কেন্দ্র করে ব্যাটারিচালিত রিকশা চালকরা সড়ক অবরোধ করেছেন। তাদের অবরোধের কারণে ওই এলাকা দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এমনিতেই এলাকায় মেট্রোরেলের কাজ চলমান থাকায় যানজট রয়েছে, তার ওপর সড়ক অবরোধে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক ছাড়ানোর চেষ্টা করা হচ্ছে।