tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদজাতীয়নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

পোস্টাল ব্যালটসহ তিনটি গুরুত্বপূর্ণ ইস্যুতে পক্ষপাতমূলক সিদ্ধান্তের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের (ইসি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল।

সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার পর সংগঠনটির এ কর্মসূচি শুরু হয়। এর আগে ছাত্রদলের নেতাকর্মীরা নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে জড়ো হয়ে অবস্থান নেন।

ছাত্রদলের উত্থাপিত তিনটি ইস্যু হলো—

১. পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।

২. একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপে পড়ে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে নির্বাচন কমিশন হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারত্বকে প্রশ্নবিদ্ধ করছে।

৩. বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশন নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত বলে মনে করছে ছাত্রদল।