tanaka

বাগেরহাট হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্সে আগুন, দগ্ধ চালক; পুড়েছে ৮ মোটরসাইকেল

বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল চত্বরে একটি অ্যাম্বুলেন্সে আগুন লাগার ঘটনায় চালক দগ্ধ হয়েছেন। পরে আগুন পাশের আটটি মোটরসাইকেলে ছড়িয়ে পড়ে। তবে এ...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনফের বিয়ে করলেন সোহানা সাবা, নতুন সম্পর্কে খুশি ছেলে

ফের বিয়ে করলেন সোহানা সাবা, নতুন সম্পর্কে খুশি ছেলে

অভিনেত্রী সোহানা সাবা ফের বিয়ে করেছেন। দীর্ঘ সাড়ে পাঁচ বছরের সম্পর্কের পর প্রায় দেড় বছর আগে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন তিনি। তাঁর নতুন স্বামীর নাম ফয়সাল। পেশায় তিনি একজন ব্যবসায়ী।

দীর্ঘদিন একমাত্র সন্তানকে ঘিরেই জীবন কাটিয়েছেন সোহানা সাবা। নতুন সংসারে স্বামী ও সন্তানকে নিয়ে ভালো আছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। বিশেষ করে নতুন এই সম্পর্ক নিয়ে তাঁর ছেলে বেশ খুশি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের দাম্পত্য জীবন নিয়ে কথা বলতে গিয়ে সোহানা সাবা বলেন, ‘আমার স্বামী, আমরা ভালো আছি। সাড়ে পাঁচ বছরের সম্পর্ক। বিয়ে অনেক আগে হয়েছে। দিন-তারিখ বলতে চাই না। আমার ছেলে অনেক খুশি।’

তবে স্বামীর সঙ্গে সম্পর্ক কিংবা বিয়ের বিস্তারিত তথ্য প্রকাশ করতে আগ্রহী নন অভিনেত্রী। ব্যক্তিগত জীবনকে আড়ালে রেখেই নতুন সংসারে ভালো থাকার বিষয়টিই সামনে এনেছেন তিনি।

এর আগে নাটক ও চলচ্চিত্র নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে প্রায় ১০ বছর সংসার করেছেন সোহানা সাবা। ২০১৫ সালে তাঁদের দাম্পত্য জীবনের অবসান ঘটে। বিচ্ছেদের পর একমাত্র সন্তানকে নিয়েই জীবন কাটাচ্ছিলেন তিনি।

টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয়জগতে পরিচিতি পান সোহানা সাবা। পরবর্তীতে চলচ্চিত্রেও নিজের অবস্থান তৈরি করেন তিনি। অভিনেত্রী ও নির্মাতা কবরীর পরিচালনায় ‘আয়না’ সিনেমার শুটিংয়ের মাধ্যমে বড় পর্দায় তাঁর অভিষেক হয়।

বাংলাদেশের পাশাপাশি ভারতীয় চলচ্চিত্রেও কাজ করেছেন সোহানা সাবা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন চলচ্চিত্র ও নাটকে তাঁর কাজ দর্শকদের মধ্যে পরিচিতি পেয়েছে।