tanaka
প্রচ্ছদরাজনীতিঅনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ওয়ার্ড বিএনপি সভাপতি বহিষ্কার

অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ওয়ার্ড বিএনপি সভাপতি বহিষ্কার

অনৈতিক কার্যকলাপ ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর উত্তর বিএনপির পল্লবী থানাধীন ৯১ নম্বর ওয়ার্ডের সভাপতি মফিজুর রহমান মামুনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মফিজুর রহমান মামুনকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, বহিষ্কারের মাধ্যমে মামুনের সঙ্গে বিএনপির সাংগঠনিক ও সদস্যপদের সম্পর্কও বাতিল করা হয়েছে।