tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদরাজনীতিনুরুল হকসহ নেতা-কর্মীদের ওপর হামলার নিন্দা বিএনপি ও জামায়াতের

নুরুল হকসহ নেতা-কর্মীদের ওপর হামলার নিন্দা বিএনপি ও জামায়াতের

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ দলটির নেতা-কর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বিএনপি সব সময় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির প্রতি শ্রদ্ধাশীল। গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী কোনো হামলা কিংবা বাধার আমরা বিরোধিতা করি। সুস্থ রাজনীতির পরিবেশে এমন হামলা দুঃখজনক ও নিন্দনীয়।”

তিনি নুরুল হক নুর, রাশেদ খানসহ আহত নেতা-কর্মীদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান এবং নুরুল হকের দ্রুত সুস্থতা কামনা করেন।

এদিকে পৃথক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারও এই হামলার নিন্দা জানিয়ে বলেন, “ফ্যাসিবাদের পতনের পরও এমন সহিংসতা অত্যন্ত অনভিপ্রেত ও ন্যক্কারজনক। আমরা একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সহনশীল রাজনৈতিক পরিবেশ চাই। বর্তমানে জাতি যখন নতুন বাংলাদেশ গঠনের পথে, তখন এ ধরনের হামলা অতীতের দমন-পীড়নের কথাই মনে করিয়ে দেয়।”

তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

গতকাল সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের একটি মিছিলকে কেন্দ্র করে জাপা ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হস্তক্ষেপ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এই ঘটনায় নুরুল হক নুরসহ কয়েকজন আহত হন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরুল হকের মাথায় গুরুতর আঘাত রয়েছে এবং নাকের হাড় ভেঙে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণ হলেও বর্তমানে রক্তপাত বন্ধ হয়েছে এবং তিনি জ্ঞান ফিরে পেয়েছেন। তবে ৪৮ ঘণ্টার আগে তাকে আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, বারবার অনুরোধ সত্ত্বেও কিছু নেতা-কর্মী উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালান। রাতে মশাল মিছিলের মাধ্যমে তারা সহিংসতা বাড়িয়ে তোলে, ইট-পাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনায় আগুন ধরানোর চেষ্টা করে। এ সময় সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হন।

আইএসপিআর জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী বাধ্য হয়ে বলপ্রয়োগ করে।

নুরুল হকের চিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।