tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনআমি বিবাহিত, সেটা প্রমাণের জন্য ফেসবুক দরকার নেই — অপু বিশ্বাস

আমি বিবাহিত, সেটা প্রমাণের জন্য ফেসবুক দরকার নেই — অপু বিশ্বাস

ঢালিউড কুইন অপু বিশ্বাস এক সময় গোপনে বিয়ে করেছিলেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানকে। ২০১৭ সালে তাদের ছেলে আব্রাম খান জয়ের জন্মের পর সেই সম্পর্ক প্রকাশ্যে আসে। তবে এর পরের বছরই তারা বিচ্ছেদের পথ বেছে নেন।

বিচ্ছেদের পর শাকিব খান চিত্রনায়িকা শবনম বুবলীকে বিয়ে করেন। তবে অপু ও শাকিবের যোগাযোগ পুরোপুরি ছিন্ন হয়নি, বিশেষ করে তাদের সন্তানের কারণে। একসঙ্গে দেশ-বিদেশে ঘুরতেও দেখা গেছে তাদের। এতে দুজনের সম্পর্ক জোড়া লাগার গুঞ্জনও ওঠে। বিশেষ করে, শাকিব ও বুবলীর দূরত্ব নিয়ে খবর প্রকাশ পাওয়ার পর সেই গুঞ্জন আরও জোরালো হয়।

এ প্রসঙ্গে একাধিক সাক্ষাৎকারে শাকিবের প্রতি ভালোবাসা ও সম্মানের কথা জানিয়েছেন অপু। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন,
“আমি বিবাহিত, সেটা ফেসবুকে প্রমাণ করার কিছু নেই। যদি সংসার জীবন ফেসবুকে দেখিয়ে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে তো বিয়েটাই অহেতুক।”
তিনি আরও যোগ করেন, “এখানে কেউ বিশ্বাস করলে ভালো, না করলে সেটা বোঝানোর সময় আমার নেই।”

শাকিব খানের সঙ্গে বর্তমান সম্পর্ক প্রসঙ্গে জানতে চাইলে অপু সরাসরি উত্তর না দিয়ে জানান, এসব বিষয় তিনি ব্যক্তিগত রাখতে চান।

তার ভাষায়, “যতটুকু মনে হয়েছে জানানো দরকার, ততটুকুই জানিয়েছি। আমার প্রিয় নায়ক শাহরুখ খান, আপনি কি তার ঘরের খবর জানেন? শাহরুখ যতটুকু প্রয়োজন মনে করেছেন, ততটুকুই জানিয়েছেন। আমিও ঠিক তেমনই, পারিবারিক বিষয়গুলো ব্যক্তিগত রাখতে চাই।”