tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদরাজনীতিনিরাপদ বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান

নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে লাল-সবুজ বাসে চড়ে পৌঁছান পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় তৈরি গণসংবর্ধনা মঞ্চে। এ সময় নেতাকর্মীদের মুহূর্মুহূ স্লোগানে পরিবেশ প্রকম্পিত হয়ে ওঠে। নেতাদের ভালোবাসায় সিক্ত হন তিনি।

বহুল প্রতীক্ষিত ভাষণে তিনি একটি নিরাপদ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তারেক রহমান বলেন, “বাংলাদেশের নারী-পুরুষ, ধর্ম-বর্ণ, শ্রেণি-পেশা নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। এজন্য আমি সবার, সব বাংলাদেশির সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও যোগ করেন, “সবাই মিলে কাজ করব, গড়ব আমাদের বাংলাদেশ।”

এর আগে, মঞ্চে উপস্থিত বিএনপির জ্যেষ্ঠ নেতারা প্রিয় নেতাকে সংবর্ধনা জানান। সেই সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গী নেতারাও মঞ্চ থেকে দাঁড়িয়ে শুভেচ্ছা জানান। দলীয় নেতাকর্মীরা নিচ থেকে স্লোগান দিতে থাকেন, এবং সকলের অভিবাদনের জবাব দেন তারেক রহমান।