tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদরাজনীতিআই হ্যাভ এ প্ল্যান: তারেক রহমান

আই হ্যাভ এ প্ল্যান: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের বর্ণবাদবিরোধী নেতা মার্টিন লুথার কিং বলেছিলেন, “আই হ্যাভ এ ড্রিম”। তেমনি আমি বলছি, “আই হ্যাভ এ প্ল্যান।” তিনি আরও উল্লেখ করেছেন, এই পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে সক্রিয়ভাবে কাজ করতে হবে।

তারেক রহমান বলেন, আজকের মঞ্চে আমাদের সমমনা দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দও উপস্থিত আছেন। তিনি বলেন, “আমি আমার দলের নেতৃবৃন্দ, দেশবাসী ও সমমনা নেতাদের সঙ্গে মিলিত হয়ে একটি সুন্দর ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ব।”

রাজধানীর ৩০০ ফিটে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।