tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশনাগরিকদের ইরান ছাড়ার আহ্বান ভারতের

নাগরিকদের ইরান ছাড়ার আহ্বান ভারতের

পরিবর্তনশীল পরিস্থিতির প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে ভারত সরকার। বুধবার (১৪ জানুয়ারি) তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানায়, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থেই এই পরামর্শ দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং যেসব এলাকায় বিক্ষোভ বা সহিংস আন্দোলন চলছে, সেসব এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়াও তাদের নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ দেয়। উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। শুরুতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন শুরু হলেও পরবর্তীতে তা সহিংস রূপ নেয়। এসব সহিংসতায় বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কার মধ্যে কাতারের রাজধানী দোহায় অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটি থেকে সাময়িকভাবে কিছু মার্কিন সেনাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) রয়টার্স এ তথ্য জানায়।

বার্তাসংস্থাটি জানায়, তিনজন কূটনীতিকের বরাতে জানা গেছে, বুধবার সন্ধ্যার মধ্যেই সেনাদের অবস্থান পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়। তবে দোহায় অবস্থিত মার্কিন দূতাবাস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

আল-উদেইদ বিমানঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, যেখানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করেন। এক কূটনীতিক জানান, এটি কেবল সেনাদের অবস্থান পুনর্বিন্যাস, ঘাঁটি পরিত্যাগের কোনো নির্দেশ নয় এবং এর পেছনে নির্দিষ্ট কোনো কারণ প্রকাশ করা হয়নি।

সূত্র: আলজাজিরা