tanaka
প্রচ্ছদচাকরীনভোএয়ারে ১৫ জনের চাকরির সুযোগ, আছে প্রভিডেন্ট ফান্ড ও ওভারটাইম ভাতা

নভোএয়ারে ১৫ জনের চাকরির সুযোগ, আছে প্রভিডেন্ট ফান্ড ও ওভারটাইম ভাতা

বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার লিমিটেডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এয়ারপোর্ট অপারেশন অ্যান্ড কাস্টমার সার্ভিস বিভাগে সিনিয়র কাস্টমার সার্ভিস এজেন্ট/কাস্টমার সার্ভিস এজেন্ট পদে মোট ১৫ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।

গত ২৫ আগস্ট থেকে এ নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ সময় আগামী ৬ সেপ্টেম্বর ২০২৬।

নিয়োগের বিস্তারিত তথ্য:

  • প্রতিষ্ঠান: নভোএয়ার লিমিটেড
  • পদ: সিনিয়র কাস্টমার সার্ভিস এজেন্ট/কাস্টমার সার্ভিস এজেন্ট
  • বিভাগ: এয়ারপোর্ট অপারেশন অ্যান্ড কাস্টমার সার্ভিস
  • পদসংখ্যা: ১৫টি
  • শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি
  • অভিজ্ঞতা: ২ থেকে ৪ বছর
  • অভিজ্ঞতার ক্ষেত্র: বিমান সংস্থায় কাজের দক্ষতা
  • চাকরির ধরন: ফুলটাইম
  • কর্মক্ষেত্র: অফিসভিত্তিক
  • প্রার্থী: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
  • বয়স: ২৫ থেকে ৩৫ বছর
  • কর্মস্থল: যেকোনো স্থান
  • বেতন: আলোচনা সাপেক্ষে

নির্বাচিত কর্মীরা বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে টি/এ, ভ্রমণ ও চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, ওভারটাইম ভাতা, বিমা এবং দুপুরের খাবারের সুবিধা।

এ ছাড়া কর্মীদের জন্য প্রতি বছর বেতন বৃদ্ধির সুযোগ এবং বছরে দুটি উৎসব বোনাসও রয়েছে।

আবেদন:
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে আবেদনের পেজে ক্লিক করুন

আবেদনের শেষ তারিখ: ৬ সেপ্টেম্বর ২০২৬।v