tanaka

অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগে একযোগে ক্লোজড ২৮ পুলিশ সদস্য

বেতন-ভাতার বাইরে অনৈতিকভাবে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্যকে একসঙ্গে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। প্রত্যাহার হওয়া সদস্যদের মধ্যে বাবুর্চি থেকে শুরু...
প্রচ্ছদচাকরীবয়সসীমা ছাড়াই ব্র্যাকে চাকরি, আবেদন করতে পারবেন নারী-পুরুষ

বয়সসীমা ছাড়াই ব্র্যাকে চাকরি, আবেদন করতে পারবেন নারী-পুরুষ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। প্রতিষ্ঠানটি ‘সিনিয়র অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীর আবেদনের সুযোগ রয়েছে। ২৯ অক্টোবর ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, চলবে ৪ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এ নিয়োগে প্রার্থীদের জন্য নির্দিষ্ট কোনো বয়সসীমা রাখা হয়নি।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য:

  • প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
  • পদের নাম: সিনিয়র অফিসার
  • পদসংখ্যা: নির্ধারিত নয়
  • চাকরির ধরন: বেসরকারি, পূর্ণকালীন
  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
  • শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি
  • অভিজ্ঞতা: ৪ বছর
  • বয়সসীমা: নির্ধারিত নয়
  • বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: আলোচনা সাপেক্ষে
  • কর্মস্থল: চট্টগ্রাম ও নোয়াখালী
  • আবেদন শুরুর তারিখ: ২৯ অক্টোবর ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ৪ নভেম্বর ২০২৬
  • আবেদন পদ্ধতি: অনলাইনে

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের বিস্তারিত শর্তাবলি ও আবেদনপ্রক্রিয়া জানতে প্রতিষ্ঠানের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।

সূত্র: বিডিজবস ডটকম