বেসরকারি খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে চাকরির সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটি ‘ট্রেড ক্যাটাগরি এক্সিকিউটিভ’ পদে নতুন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদটিতে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হয়েছে ২৯ অক্টোবর থেকে, যা চলবে আগামী ৯ নভেম্বর পর্যন্ত। আগ্রহীদের স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
আবেদনের যোগ্যতা ও নিয়োগের বিস্তারিত তথ্য:
- প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
- পদের নাম: ট্রেড ক্যাটাগরি এক্সিকিউটিভ
- পদসংখ্যা: নির্ধারিত নয়
- চাকরির ধরন: বেসরকারি, পূর্ণকালীন
- প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর
- বয়সসীমা: সর্বোচ্চ ৩৪ বছর
- বেতন: আলোচনা সাপেক্ষে
- অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
- কর্মস্থল: ঢাকা
- আবেদন শুরুর তারিখ: ২৯ অক্টোবর ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ৯ নভেম্বর ২০২৬
- আবেদন পদ্ধতি: অনলাইনে
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা এবং আবেদন করতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম



