tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদননতুন জীবনের সূচনা করলেন ফারিয়া

নতুন জীবনের সূচনা করলেন ফারিয়া

ছোটপর্দার পরিচিত মুখ ও জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া নতুন জীবন শুরু করেছেন। ঘনিষ্ঠ সূত্র এবং পারিবারিক বন্ধুদের বরাতে জানা গেছে, তিনি ঘরোয়া পরিবেশে বিয়ে সম্পন্ন করেছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর মাদানি এভিনিউস্থিত আল মুস্তফা মসজিদে বাদ আসর তার বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।

বর্তমানে অভিনেত্রী তার স্বামীর নাম বা পরিচয় প্রকাশ করতে চাইছেন না, এমনটি জানিয়েছেন তার ঘনিষ্ঠরা।

এদিন উপস্থিত অতিথিদের মিষ্টিমুখ করানোর জন্য তিনি সকলকে বাদাম ও খেজুর খাইয়েছেন।

শবনম ফারিয়া তার ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে। পরে অভিনয় জগতে পা রাখেন এবং একক নাটক ও ধারাবাহিক নাটকের মাধ্যমে দর্শকপ্রিয়তা অর্জন করেন।
বড় পর্দায় অভিষেক ঘটে অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ সিনেমার মাধ্যমে।