tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদআন্তর্জাতিকবাংলাদেশ ভ্রমণে কানাডার সতর্কতা

বাংলাদেশ ভ্রমণে কানাডার সতর্কতা

কানাডা তার নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্ক করেছে। এক বিজ্ঞপ্তিতে উচ্চ মাত্রার সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং পার্বত্য তিন জেলায় ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কানাডার সরকারি ওয়েবসাইটের ভ্রমণ বিভাগে বাংলাদেশের জন্য সতর্কতামূলক ‘হলুদ চিহ্ন’ জারি করা হয়েছে। পাশাপাশি পার্বত্য তিন জেলায় ভ্রমণের জন্য ‘লাল চিহ্ন’ দেওয়া হয়েছে।

এর অর্থ, বাংলাদেশে ভ্রমণে নাগরিকদের উচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে রাজনৈতিক সহিংসতা, অপহরণ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে সংঘাতের কারণে সেখানে যাওয়া উচিত নয়।

দেশের অন্যান্য এলাকায় সম্ভাব্য বিক্ষোভ, সংঘর্ষ, হরতাল ও অবরোধের কারণে সতর্ক থাকা প্রয়োজন। কানাডা জানায়, যে কোনো সময় নিরাপত্তার পরিস্থিতি হঠাৎ অবনতি ঘটতে পারে এবং তার আগে কোনো সতর্ক সংকেত পাওয়া নাও যেতে পারে।