tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদসারাদেশতারেক রহমানের নেতৃত্বে শ্রমিকদের অধিকার আদায়ে বিএনপি দৃঢ় প্রতীজ্ঞ: শিমুল বিশ্বাস

তারেক রহমানের নেতৃত্বে শ্রমিকদের অধিকার আদায়ে বিএনপি দৃঢ় প্রতীজ্ঞ: শিমুল বিশ্বাস

বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এবং শ্রমিক দলের সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, দেশের গণতন্ত্রকে পূর্ণাঙ্গ রূপ দিতে এবং রাষ্ট্রের উন্নয়নের স্বার্থে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। এর জন্য দেশের শ্রমিক সমাজের সহযোগিতা কামনা করেন তিনি। রবিবার (৫ অক্টোবর) পাবনা ট্রাক ও বাস টার্মিনাল মাঠে জেলা শ্রমিক দলের এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে শিমুল বিশ্বাস বলেন দেশের ভাগ্যাহত শ্রমিকদের মাঝে আশার আলো জাগাতে পারে একমাত্র তারেক রহমানের নেত্রত্ব। নির্যাতিত রিপীড়িত শ্রমিকদের কল্যাণে তারেক রহমানের নির্দেশনায় কাজ করতে হবে। শ্রমিকদের জীবন-যাপনে পরিবর্তন আনতে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ। শিমুল বিশ্বাস বলেন, বিএনপির রাজনীতি মানুষের জন্য। মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য। নেতাকর্মীদের সাথে নিয়ে গ্রামে গ্রামে হাটে মাঠে ঘাটে রাত দিন মানুষের দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করে যাব।

শিমুল বিশ্বাস বলেন, বিএনপি যখন রাষ্ট্রক্ষমতায় থাকে তখন শ্রমিকদের ন্যায্য দাবির জন্য আন্দোলন করতে হয় না। কারণ, বিএনপি শ্রমিক বান্ধব একটি রাজনৈতিক দল। রাষ্ট্রে শ্রমিকের অবদান অনস্বীকার্য। বিএনপি সবসময়ই শ্রমিকদের মূল্যায়ন করে।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন জাতির জন্য একটি চ্যালেঞ্জ। বিগত আওয়ামী লীগ সরকার সারাদেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছিলো। দেড় দশক জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত রেখেছিল। আগামীতে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলে আমাদের প্রথম কাজ হবে প্রশাসনকে দুর্নীতিমুক্ত করা। আর মেধাবীরা যে দলেরই হোক তাদেরকে স্ব স্ব ক্ষেত্রে কাজে লাগিয়ে রাষ্ট্রকে উন্নতির শিখরে নিয়ে যাবো ইনশাআল্লাহ। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেল শ্রমিক দলের সভাপতি ও কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সভাপতি জনাব রফিকুল ইসলাম। আরও বক্তব্য রাখেন রেল শ্রমিক দলের কার্যকরী সভাপতি জনাব আহসান হাবিব এবং উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ, যাদের মধ্যে ছিলেন নজরুল ইসলাম, ভাষা প্রামাণিক, ছবি মন্ডল, আব্দুল মান্নান, টিটু, মাসুদ, সেলিম, মুন্তাজ আলী, আল আমিন, কামরুল হাসান, আনিসুর রহমান, সুলতান হোসেন, শাহিনা আক্তার ও শামিমা সাথী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস, নূর মোহাম্মদ মাসুম বগা এবং ট্রাক ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের প্রাক্তন সভাপতি শহিদুল্লাহ শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গঠিত বিএনপিকে ক্ষমতায় আনতে হবে, যাতে বাংলাদেশ প্রগতিশীল ও গণতান্ত্রিক ধারায় পরিচালিত হতে পারে।

পাবনা জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল গফুরের সঞ্চালনায় ট্রাক-বাস টার্মিনাল সংলগ্ন মাঠে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
তারা আরও বলেন, শ্রমিক দলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নেতৃত্বে দেশের ভাগ্যহত শ্রমিকদের অধিকার আদায়ে আন্দোলন চালিয়ে যেতে হবে। সমাবেশে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে মাঠে সক্রিয়ভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।