tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩১.৫০ বিলিয়ন ডলারে

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩১.৫০ বিলিয়ন ডলারে

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩১ দশমিক ৫০ বিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম ৬) অনুযায়ী হিসাব করলে এই রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ২৬ দশমিক ৬২ বিলিয়ন ডলার।

রোববার বাংলাদেশ ব্যাংক এই তথ্য প্রকাশ করে। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, বৈদেশিক মুদ্রার রিজার্ভের এই পার্থক্য আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হিসাব পদ্ধতির কারণে হয়েছে।

উল্লেখ্য, সাধারণভাবে একটি দেশের তিন মাসের আমদানি ব্যয় নির্বাহের জন্য পর্যাপ্ত রিজার্ভ থাকা জরুরি। সেই প্রেক্ষাপটে বাংলাদেশের বর্তমান রিজার্ভ পরিস্থিতি মোটামুটি সীমার শেষ প্রান্তে অবস্থান করছে।