tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআদালততাজুলকে সরিয়ে নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

তাজুলকে সরিয়ে নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে পরিবর্তন আনা হয়েছে। এডভোকেট তাজুল ইসলামকে ওই পদ থেকে অব্যাহতি দিয়ে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এডভোকেট আমিনুল ইসলামকে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

এডভোকেট আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর চেয়ারপারসন খালেদা জিয়া-র আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বিডিআর হত্যাকাণ্ড মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবেও পরিচিত।

উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় সারাদেশে মানবতাবিরোধী অপরাধ ও বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম ও হত্যার ঘটনার বিচার কার্যক্রম ত্বরান্বিত করতে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর এডভোকেট তাজুল ইসলামকে প্রধান প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছিল আইন মন্ত্রণালয়।