tanaka

বিশ্বের দূষিত শহরের তালিকায় লাহোর শীর্ষে, ঢাকার অবস্থান ১১তম

আইকিউএয়ারের বায়ুমান সূচকে ২০৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে, ১৬০ স্কোর নিয়ে ১১তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
প্রচ্ছদআদালতসুপ্রিম কোর্টে আজ শুধু দাপ্তরিক কার্যক্রম, দুর্গাপূজায় তিন দিনের ছুটি

সুপ্রিম কোর্টে আজ শুধু দাপ্তরিক কার্যক্রম, দুর্গাপূজায় তিন দিনের ছুটি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চলতি সপ্তাহে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছুটির আগে আজ শনিবার (১৭ অক্টোবর) দেশের সব অধস্তন আদালত খোলা থাকলেও সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে শুধু দাপ্তরিক কার্যক্রম চলছে।

গত ১২ অক্টোবর সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে গত ৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। তবে ১৭ অক্টোবর অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে আদালতের কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত করা হয়।

এ পরিপ্রেক্ষিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। তবে ১৭ অক্টোবর সুপ্রিম কোর্টের উভয় বিভাগে দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে।

অন্যদিকে, অধস্তন আদালতের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। তবে আজ শনিবার (১৭ অক্টোবর) এসব আদালত খোলা থাকবে।