নতুন ডিজিএফআই প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী। তিনি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে মেজর জেনারেল পদমর্যাদার র্যাংক ব্যাজ পরিয়ে দেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে এ র্যাংক ব্যাজ পরানোর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ডিজিএফআই দেশের অন্যতম প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা। পদোন্নতির পর মহাপরিচালক হিসেবে কায়সার রশিদ চৌধুরী সংস্থাটির সার্বিক কার্যক্রমের দায়িত্ব গ্রহণ করেন।
র্যাংক ব্যাজ পরানোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেনারেল ওয়াকার-উজ-জামান, এডমিরাল এম নাজমুল হাসান এবং এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।



