ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ.ক.ম. জামাল উদ্দীনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ মার্চ) সকালে রাজধানীর গুলিস্তান স্টেডিয়াম এলাকার সামনে একটি পদযাত্রা কর্মসূচি থেকে তাকে আটক করে পুলিশ। পরে নিষিদ্ধঘোষিত কার্যক্রমের অভিযোগে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়।
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রেজওয়ানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এবং নিষিদ্ধ কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগে তাকে আটক করা হয় এবং পরে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে অধ্যাপক জামাল উদ্দীন রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে থেকে ঢাকা–টুঙ্গিপাড়া ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা ২০২৬’ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। ওই কর্মসূচিকে কেন্দ্র করেই তাকে পদযাত্রা শুরুর আগে পুলিশ হেফাজতে নেওয়া হয় বলে জানা গেছে।



