tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদজাতীয়এইচএসসি ২০২৬-এর ফরম পূরণের সময় বাড়ল

এইচএসসি ২০২৬-এর ফরম পূরণের সময় বাড়ল

উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা ২০২৬-এর ফরম পূরণের সময় বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন নির্দেশনা অনুযায়ী, বিলম্ব ফিসহ ফরম পূরণ করা যাবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।

বুধবার (১১ মার্চ) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণ এবং ‘সোনালি সেবা’র মাধ্যমে ফি পরিশোধের সময়সীমা বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ করতে না পারা শিক্ষার্থীরাও এখন বিলম্ব ফি দিয়ে আবেদন সম্পন্ন করার সুযোগ পাচ্ছেন।

এর আগে ১ মার্চ থেকে এইচএসসি ২০২৬ পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম শুরু হয়। নির্ধারিত সময় অনুযায়ী ফরম পূরণ চলেছিল ৯ মার্চ পর্যন্ত এবং ফি জমা দেওয়ার শেষ সময় ছিল ১০ মার্চ। পরে শিক্ষার্থীদের সুবিধার্থে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় শিক্ষা বোর্ড।