tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজধানীঢাবির টিএসসি এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ

ঢাবির টিএসসি এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ

বুধবার (১২ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজু ভাস্কর্যের পাশে মেট্রো স্টেশনের নিচে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি ককটেল এক সংবাদকর্মীর মোটরসাইকেলে গিয়ে আঘাত হানে, এতে বাইকটি ক্ষতিগ্রস্ত হয়।

বিস্ফোরণের পরপরই পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাধারণ শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করেন এবং ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’—এমন স্লোগান দিতে থাকেন।