tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

সাভারে ইটভাটা সচল রাখার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভাটা মালিক ও শ্রমিকরা। অবরোধের খবর পেয়ে সাভার হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বলে জানিয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে ভাঙা ব্রিজ এলাকায় শতাধিক শ্রমিক ও মালিক সড়কে নেমে এ অবরোধ কর্মসূচি শুরু করেন।

অবরোধের ফলে মহাসড়কের উভয় লেনে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক, ব্যক্তিগত গাড়ি ও রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ শত শত যানবাহন আটকা পড়ে।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, সরকারের নির্দেশে সাভার অঞ্চলে এ বছর ইটভাটার কার্যক্রম বন্ধ থাকায় মালিকরা কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন। আর হাজারো শ্রমিক পরিবার নিয়ে চরম মানবেতর পরিস্থিতিতে আছেন। কর্মহীন থাকার কারণে সংসার চালানোও কঠিন হয়ে পড়েছে। ভাটা বন্ধের সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ উল্লেখ করে তারা বলেন, ভাটা চালুর আগ পর্যন্ত আন্দোলন চলবে।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সালেহ আহমেদ বলেন, “ইটভাটা সচল করার দাবিতে মালিক ও শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। আমরা যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।”

শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।