রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৬৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতার হওয়াদের মধ্যে রমনা বিভাগে ৪৭ জন, লালবাগ বিভাগে ৩২ জন, ওয়ারী বিভাগে ৪৫ জন, মতিঝিল বিভাগে ৫০ জন, তেজগাঁও বিভাগে ৫০ জন, মিরপুর বিভাগে ১১৪ জন, গুলশান বিভাগে ৪৭ জন, উত্তরা বিভাগে ৬৪ জন, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে একজন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ১৩ জনকে গ্রেফতার করেছে।
অভিযান চলাকালে গ্রেফতারদের কাছ থেকে ১৫ হাজা



