tanaka

তিনবেলা খাবার জুটত না, এখন শাহরুখ সেজে আয় ৫ লাখ রুপি!

একসময় সাইনবোর্ড আঁকাই ছিল জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। অনিয়মিত আয়ের কারণে সংসার চালানোও ছিল কঠিন। কিন্তু চেহারায় বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে অদ্ভুত মিলই...
প্রচ্ছদজাতীয়৩ বছরের মধ্যে আড়াই কোটির বেশি কৃষক পাবেন ‘কৃষক কার্ড’: মন্ত্রী

৩ বছরের মধ্যে আড়াই কোটির বেশি কৃষক পাবেন ‘কৃষক কার্ড’: মন্ত্রী

দেশের কৃষকদের একটি সমন্বিত ডিজিটাল তথ্যভান্ডার গড়ে তুলতে অনলাইনে কৃষক কার্ড নিবন্ধন কার্যক্রম শুরু করেছে সরকার। আগামী তিন বছরের মধ্যে প্রায় আড়াই কোটি থেকে ২ কোটি ৭০ লাখ কৃষককে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম বছরেই ৪৩ লাখ কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নে কৃষক কার্ডের মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আমিন উর রশিদ

মন্ত্রী জানান, গত বৃহস্পতিবার থেকে সারাদেশে কৃষক কার্ডের অনলাইন নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় ৪৫ হাজার কৃষকের জন্য কৃষক কার্ড ইস্যু করা হয়েছে।

তিনি বলেন, কৃষক কার্ডের মাধ্যমে দেশের প্রকৃত কৃষকদের একটি নির্ভুল, হালনাগাদ ও কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেজ তৈরি করা হবে। নিবন্ধনের সময় সংগৃহীত সব তথ্য কেন্দ্রীয় সার্ভারে সংরক্ষিত থাকবে। এর ফলে কৃষি ভর্তুকি, প্রণোদনা, উন্নতমানের বীজ ও সার, কৃষিঋণ, কৃষিযন্ত্রসহ সরকারের বিভিন্ন সহায়তা দ্রুত, স্বচ্ছ ও সহজভাবে প্রকৃত কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

পরিদর্শনকালে মন্ত্রী জাতীয় পরিচয়পত্র যাচাই, অনলাইন নিবন্ধন এবং তথ্য সংরক্ষণের পুরো কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাঠপর্যায়ে কোনো ধরনের হয়রানি, অনিয়ম বা স্বজনপ্রীতির সুযোগ না রেখে সঠিকভাবে প্রকৃত কৃষকদের তথ্য সংগ্রহ নিশ্চিত করার নির্দেশ দেন।