tanaka

তিনবেলা খাবার জুটত না, এখন শাহরুখ সেজে আয় ৫ লাখ রুপি!

একসময় সাইনবোর্ড আঁকাই ছিল জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। অনিয়মিত আয়ের কারণে সংসার চালানোও ছিল কঠিন। কিন্তু চেহারায় বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে অদ্ভুত মিলই...
প্রচ্ছদসারাদেশনববধূকে নিয়ে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল শিশুসহ ২ জন

নববধূকে নিয়ে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল শিশুসহ ২ জন

বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হলো শোকে। নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে নীলফামারীতে একটি মাইক্রোবাস সড়কের পাশে খাদে পড়ে গেলে শিশুসহ দুইজন নিহত এবং বর-কনেসহ অন্তত ১২ জন আহত হন।

শনিবার (১৮ জুলাই) ভোরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার টেংগনামারী সড়কের শাল্টিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার জিকরুল ইসলামের সাত মাস বয়সী ছেলে জীবন ইসলাম এবং একই এলাকার মোজা মিয়ার ছেলে রিয়াদ ইসলাম (২০)। রিয়াদ একজন এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নীলফামারী সদর উপজেলার কচুকাটা বন্দরপাড়া এলাকা থেকে ১৫-১৬ জন বরযাত্রী নিয়ে একটি মাইক্রোবাস কিশোরগঞ্জ উপজেলার যুগীপাড়ায় যায়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে শনিবার ভোরে নববধূকে নিয়ে ফেরার পথে শাল্টিবাড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে মাইক্রোবাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই সাত মাসের শিশু জীবন ইসলাম ও এইচএসসি পরীক্ষার্থী রিয়াদ ইসলামের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বর-কনেও রয়েছেন। চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।