রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ শুক্রবার (৯ জানুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
পরিবেশ উপদেষ্টার কর্মসূচি
• সকাল ১০টা : কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) বাংলাদেশের পরিবেশ সংস্কারের প্রয়োজনীয়তা এবং করণীয় বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।স্বাস্থ্য উপদেষ্টার কর্মসূচি
• সন্ধ্যা ৬টা ৩০ মিনিট : বিজয় সরণির মিলিটারি মিউজিয়াম এম্ফিথিয়েটার নীহারিকা রেস্টুরেন্টে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির ৩১তম বার্ষিক সম্মেলন ও বৈজ্ঞানিক সেমিনারের প্রি-কনফারেন্স অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।
বিএনপির কর্মসূচি
বাদ আসর কবি নজরুল সরকারি কলেজ মাঠে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন সংসদীয় আসন ঢাকা-৬ এর বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।



