tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়কঠিন হচ্ছে বিদেশে উচ্চশিক্ষা

কঠিন হচ্ছে বিদেশে উচ্চশিক্ষা

দেশের বাইরে পড়তে যেতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীরা এখন ইউরোপ, যুক্তরাষ্ট্র তো বটেই, এশিয়ার বিভিন্ন দেশের ভিসা পেতেও নানান জটিলতার মুখে পড়ছেন। ইউরোপের বেশ কিছু দেশের ভিসা নিতে শিক্ষার্থীদের ভারতে যেতে হয়। কিন্তু বাংলাদেশিদের কাছে ভারতের ভিসাও এখন যেন সোনার হরিণ। ইউরোপের ওই দেশগুলোর ভিসা তাই আরও বেশি দুর্লভ।ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর সারা বিশ্বের জন্য যে নীতি অবলম্বন করেছেন, বাংলাদেশও তার বাইরে নয়। তবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কোনো প্রতিষ্ঠানে পড়তে গেলে ভিসা পাওয়া বাংলাদেশিদের জন্য আগের চেয়ে কঠিন হয়েছে বলে জানান বিদেশে পড়তে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের এক পরামর্শক প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা। পূর্ব ইউরোপের দেশগুলোর দূতাবাস নেই বাংলাদেশে। পূর্ব ইউরোপের দেশগুলোর ভিসা পেতে হলে ভারতে যেতে হয়। কারণ ভারতে সেই দেশগুলোর দূতাবাস আছে। আর ভিসার আবেদনের কাজ শেষ করতে সেখানে অন্তত তিন সপ্তাহ থাকতে হয়। মধ্য ইউরোপের দেশ সেøাভেনিয়ার ভিসা পেতে কমপক্ষে তিনবার ভারতে যেতে হয়। কারণ ওই দেশের ভিসার আবেদন করার পর শিক্ষার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা হয়।