tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত

পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত

সীমানা জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৫ জানুয়ারি পাবনা-১ ও পাবনা-২ আসনে পূর্বের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশনের ২৪ ডিসেম্বর জারি করা সংশোধিত বিজ্ঞপ্তির সংশ্লিষ্ট অংশ স্থগিত করেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন (ইসি) এবং এক প্রার্থীর করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

প্রসঙ্গত, পাবনা-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন— শামসুর রহমান (বিএনপি মনোনীত, সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক), ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন (জামায়াত মনোনীত, প্রয়াত আমির নিজামীর পুত্র), অধ্যাপক আবু সাইয়িদ (স্বতন্ত্র), ইউনুস আলী (স্বতন্ত্র, কেন্দ্রীয় তাঁতিদলের সাবেক সহ-সভাপতি), মাসুদুল হক (স্বতন্ত্র, যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য), খায়রুন নাহার খানম (স্বতন্ত্র, সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক) এবং মো. আব্দুল গণি (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

অন্যদিকে, পাবনা-২ আসনে মনোনয়নপত্র দাখিল করেন— এ. কে. এম. সেলিম রেজা হাবিব (বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য), হেসাব উদ্দিন (সুজানগর উপজেলা জামায়াতের আমির), আফজাল হোসেন খান কাসেমী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মেহেদী হাসান রুবেল (জাতীয় পার্টি), এবং নাসির উদ্দিন (গণফোরাম)।