tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদআন্তর্জাতিকচিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চলতি বছরের নোবেল পুরস্কারের আনুষ্ঠানিক ঘোষণা শুরু হয়েছে চিকিৎসাশাস্ত্র বিভাগ দিয়ে। ২০২৫ সালের চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন খ্যাতনামা বিজ্ঞানী—মেরি ই. ব্রুনকো, ফ্রেড র‍্যামসডেল এবং শিমন সাকাগুচি।

তাদেরকে এই সম্মাননা দেওয়া হয়েছে পেরিফেরাল ইমিউন টলারেন্স (Peripheral Immune Tolerance) বিষয়ক গবেষণায় যুগান্তকারী অবদানের জন্য।

পেরিফেরাল ইমিউন টলারেন্স হলো শরীরের রোগ-প্রতিরোধ ব্যবস্থার (ইমিউন সিস্টেম) এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে শরীর নিজের উপাদান (self-antigens) এবং ক্ষতিকারক নয় এমন কিছু বহিরাগত উপাদান (যেমন: খাদ্য উপাদান বা অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া) এর বিরুদ্ধে অপ্রয়োজনীয় বা অতিরিক্ত প্রতিক্রিয়া সৃষ্টি করা থেকে নিজেকে রক্ষা করে।

সোমবার (বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে) সুইডেনের স্টকহোমে অবস্থিত ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

নোবেলজয়ী প্রত্যেকে পাবেন একটি মেডেল, একটি সনদপত্র এবং মোট ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা অর্থমূল্য। যেসব ক্ষেত্রে একাধিক বিজয়ী থাকবেন, তাদের মধ্যে এই অর্থ ভাগ করে দেওয়া হবে। বর্তমান বিনিময় হারে এর মূল্য প্রায় ১২ লাখ মার্কিন ডলার বা প্রায় ১৪ কোটি ৬১ লাখ বাংলাদেশি টাকা।

উল্লেখ্য, চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি—এই ছয়টি বিষয়ে অসামান্য অবদানের জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়ে থাকে। বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে নোবেল আজও অনন্য।