tanaka

তিনবেলা খাবার জুটত না, এখন শাহরুখ সেজে আয় ৫ লাখ রুপি!

একসময় সাইনবোর্ড আঁকাই ছিল জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। অনিয়মিত আয়ের কারণে সংসার চালানোও ছিল কঠিন। কিন্তু চেহারায় বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে অদ্ভুত মিলই...
প্রচ্ছদআন্তর্জাতিকভারতের সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দিকে জুতা ছোড়ার ঘটনা

ভারতের সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দিকে জুতা ছোড়ার ঘটনা

ভারতের সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাইয়ের দিকে জুতা নিক্ষেপ করেছেন এক প্রবীণ ব্যক্তি। সোমবার (৬ অক্টোবর) সকালে, আদালতের প্রথম মামলার শুনানি চলাকালীন এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শুনানি শুরু হতেই ওই ব্যক্তি চিৎকার করে বলেন, “সনাতনের অপমান ভারত সহ্য করবে না!” এরপর তিনি প্রধান বিচারপতির দিকে জুতা ছুড়ে মারেন। তবে সেটি বেঞ্চ পর্যন্ত পৌঁছায়নি। নিরাপত্তা কর্মীরা সঙ্গে সঙ্গে তাকে আটক করে।

আদালতে উপস্থিত আইনজীবীদের মতে, প্রধান বিচারপতি গাভাই পুরো সময় শান্ত ছিলেন এবং মন্তব্য করেন, “আমি এমন ঘটনায় প্রভাবিত হওয়ার মানুষ নই, শুনানি চলুক।”

আটক ব্যক্তির নাম কিশোর রাকেশ। তার কাছে সুপ্রিম কোর্টের ‘প্রক্সিমিটি কার্ড’ পাওয়া গেছে, যা সাধারণত আইনজীবী ও আদালতের কর্মীদের দেওয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদ করছে নিরাপত্তা সংস্থা।

জ্যেষ্ঠ আইনজীবী ইন্দিরা জয়সিং এ ঘটনাকে “বিচার ব্যবস্থার মর্যাদার ওপর আক্রমণ” হিসেবে উল্লেখ করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি একটি মামলার শুনানিতে প্রধান বিচারপতি গাভাই বলেন, “যান, দেবতার কাছেই বলুন তিনি যেন ব্যবস্থা নেন।” তার এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ‘ধর্ম অবমাননা’র অভিযোগ ওঠে। তবে পরে তিনি বলেন, তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে এবং তিনি সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল।