tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদসারাদেশচার্জে থাকা অটোরিকশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে

চার্জে থাকা অটোরিকশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় চার্জে থাকা একটি অটোরিকশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) ভোরে উপজেলার নেজামপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—স্থানীয় বাসিন্দা মো. আলমগীরের স্ত্রী হাওয়া বেগম এবং তার মেয়ে আয়েশা খাতুন।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, আলমগীরের বাড়িতে চার্জে থাকা ব্যাটারিচালিত অটোরিকশার পাশে থাকা একটি ব্যাগ আনতে গিয়ে হাওয়া বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন। মা’কে বাঁচাতে গিয়ে মেয়ে আয়েশাও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।