tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদআন্তর্জাতিকগাজার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে হোয়াইট হাউসে বৈঠক আহ্বান ট্রাম্পের

গাজার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে হোয়াইট হাউসে বৈঠক আহ্বান ট্রাম্পের

গাজা উপত্যকার জন্য যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা নিয়ে আজ হোয়াইট হাউসে একটি উচ্চপর্যায়ের বৈঠকের আয়োজন করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন।

উইটকফ বলেন, “আজ হোয়াইট হাউসে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে, যার সভাপতিত্ব করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। এটি ভবিষ্যতের জন্য তৈরি করা একটি বৃহৎ পরিকল্পনার অংশ।” তবে তিনি এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি।

২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শেষ হওয়ার পর গাজার জন্য কোনো যুদ্ধোত্তর পরিকল্পনা রয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে উইটকফ এসব কথা বলেন।

চলতি বছরের শুরুতে উইটকফ প্রস্তাব দিয়েছিলেন যে, গাজা উপত্যকার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের নেওয়া উচিত। তার পরিকল্পনায় ছিল, সেখানে বসবাসকারী প্রায় দুই মিলিয়ন মানুষকে অন্যত্র সরিয়ে দিয়ে উপত্যকাটিকে একটি উন্নত রিয়েল এস্টেট অঞ্চলে পরিণত করা। তার ভাষায়, যুক্তরাষ্ট্র গাজার ধ্বংসাবশেষ ও অবিস্ফোরিত বোমা সরিয়ে এটিকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ হিসেবে গড়ে তুলবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করলেও ইউরোপীয় ও আরব বিশ্বের অনেক দেশ এর তীব্র সমালোচনা করেছে।

উইটকফ আজকের বৈঠকের নির্দিষ্ট পরিকল্পনার বিস্তারিত প্রকাশ না করলেও বলেন, “মানুষ দেখতে পাবে— এই পরিকল্পনা কতটা শক্তিশালী, তাৎপর্যপূর্ণ ও কার্যকর।”