tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদসারাদেশচট্টগ্রামে শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা

চট্টগ্রামে শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তদের গুলিতে ইউনিয়ন শ্রমিকদল নেতা আবদুল মান্নান (৪০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সরফভাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম সরফভাটা এলাকার বুলইন্না বাড়ির টেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুল মান্নান সরফভাটা ২ নম্বর ওয়ার্ডের জিলানী মাদ্রাসা এলাকার বাসিন্দা মো. নাজেরের ছেলে। তিনি ইউনিয়ন শ্রমিকদলের সিনিয়র সহসভাপতি ছিলেন।

স্বজনদের মতে, বাড়ি সরফভাটায় হলেও তিনি স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে চন্দ্রঘোনার একটি ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয় সূত্র জানায়, রাতের অন্ধকারে পথচারীরা বুলইন্না বাড়ির টেক এলাকার কাছে সড়কের নির্জন স্থানে গুলিবিদ্ধ অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। তার মোটরসাইকেলটিও ঘটনাস্থলের পাশেই পড়ে ছিল। তবে কারা বা কেন তাকে হত্যা করেছে—তা নিশ্চিত হওয়া যায়নি। রাজনৈতিক পরিবর্তনের পর প্রবাসফেরত মান্নান বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলেও জানা গেছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পুরো এলাকা তখন অন্ধকার। রাস্তার পাশে তার নিথর দেহ পড়ে ছিল, পাশে একটি মোটরসাইকেল। তবে তার মোবাইল ফোনটি পাওয়া যায়নি।” তিনি আরও জানান, শরীরে চারটি গুলির চিহ্ন ছিল—একটি বাম চোখের কাছে, একটি বাম হাতে এবং পেটের ডান পাশে দুটি।

পুলিশ জানায়, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।