ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন প্রত্যাশীদের আবেদন সংগ্রহের সময়সীমা বাড়িয়ে ২০ নভেম্বর পর্যন্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মধ্যরাতে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী এ ঘোষণা দেন।
আগের ঘোষণায় ১৩ নভেম্বরই ছিল মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন। এর আগে ৬ নভেম্বর থেকে ফরম বিক্রি শুরু করে দলটি।
নতুন সময়সূচি অনুযায়ী এনসিপির মনোনয়ন আবেদনের চূড়ান্ত তারিখ ২০ নভেম্বর।
যেভাবে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে হবে
অনলাইনে আবেদন:
এনসিপির ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত ফর্ম পূরণ ও জমা দিতে হবে।
সরাসরি আবেদন:
১. এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের ২য় তলা থেকে সরাসরি ফরম সংগ্রহ করা যাবে।
২. এনসিপির মুখ্য সংগঠক (উত্তর ও দক্ষিণাঞ্চল) অথবা বিভাগীয় ১০ সাংগঠনিক সম্পাদকের সঙ্গে যোগাযোগ করেও ফরম সংগ্রহ করা যাবে।



