tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

চট্টগ্রামের মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় আহত মোহাম্মদ রাসেলের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অভিযুক্ত স্ত্রী মনিকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পিকআপচালক মোহাম্মদ রাসেলের পরকীয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্ত্রী মনির সঙ্গে পারিবারিক কলহ চলছিল। বুধবার রাতে তারা একসঙ্গে ঘুমিয়ে পড়েন। পরে ঘুমন্ত অবস্থায় রাসেলের হাত-পা বেঁধে দা দিয়ে তার পা ও বিশেষ অঙ্গে এলোপাতাড়ি কোপ দেওয়া হয় বলে অভিযোগ।

গুরুতর আহত অবস্থায় রাসেলকে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, পরকীয়ার জেরে পারিবারিক কলহের সূত্র ধরে স্ত্রী তার স্বামীকে কুপিয়ে জখম করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মনিকে হেফাজতে নেয়।