tanaka

বাগেরহাট হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্সে আগুন, দগ্ধ চালক; পুড়েছে ৮ মোটরসাইকেল

বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল চত্বরে একটি অ্যাম্বুলেন্সে আগুন লাগার ঘটনায় চালক দগ্ধ হয়েছেন। পরে আগুন পাশের আটটি মোটরসাইকেলে ছড়িয়ে পড়ে। তবে এ...
প্রচ্ছদসারাদেশ‘গ্যাসের ট্যাবলেট খেয়েছি, আমাকে বাঁচাও’—হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

‘গ্যাসের ট্যাবলেট খেয়েছি, আমাকে বাঁচাও’—হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

ঠাকুরগাঁওয়ে বিষাক্ত পদার্থ খাওয়ার পর চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে মহসিন আলী (৪১) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মহসিন আলী ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের বাঁশগাড়া এলাকার বাসিন্দা। তিনি সোলেমান আলীর ছেলে।

পুলিশ ও পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে মহসিন অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এরপর স্বজনরা তাঁকে মোটরসাইকেলে করে দিনাজপুরের দিকে নিয়ে যাচ্ছিলেন। পথে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

মহসিনের জামাতা মাহাবুব হোসেন জানান, তিনি শ্বশুরকে অসুস্থ অবস্থায় দেখতে পান। এ সময় মহসিন তাঁকে বলেন, ‘গ্যাসের ট্যাবলেট খেয়েছি, আমাকে বাঁচাও।’

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, বিষাক্ত পদার্থ খাওয়ার পর অসুস্থ হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে থানায় অপমৃত্যুর সংবাদ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।